পরিবেশ আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্র-সাহিত্য
Author(s): CHANDRANI ROY
Authors Affiliations:
Ph.D, Research Scholar
Dept. Of Bengali , Banaras Hindu University
DOIs:10.2018/SS/202607019     |     Paper ID: SS202607019Abstract: কোনো বিপ্লবই হঠাৎ করে একদিনে সৃষ্টি হয় না। তার পেছনে থাকে বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভ। ইতিহাসের পাতায় যেসব বড় বড় সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন বা বিপ্লব ঘটে গেছে, আপাতদৃষ্টিতে সেগুলোকে আকস্মিক বা ক্ষণিকের বিস্ফোরণ মনে হতে পারে। কিন্তু একটি সফল বা সুদূরপ্রসারী আন্দোলনের পেছনে থাকে দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক রূপান্তর এবং একদল চিন্তাবিদ, দার্শনিক ও সাহিত্যিকের অক্লান্ত বুদ্ধিবৃত্তিক সাধনা। শৃঙ্খলিত জনমানুষের মনকে প্রথমে শৃঙ্খলমুক্ত করার কাজটি করেন দার্শনিকরা; সাহিত্যিকরা আর সেই মুক্ত মন যখন বাস্তব জীবনে অধিকার আদায়ে সচেষ্ট হয়, তখনই জন্ম নেয় রাজনৈতিক আন্দোলন। তেমনই রবীন্দ্রনাথের লেখায় রয়েছে পরবর্তীকালের পরিবেশ আন্দোলনের বীজ। আমরা এই গবেষণাটির মধ্যে দিয়ে রবীন্দ্র সাহিত্য ও কয়েকটি নির্বাচিত ছোটগল্পের নিরিখে আলোচনা করে দেখব প্রকৃতি ভাবনা ও পরবর্তী পরিবেশ আন্দোলনের চেতনা কিভাবে প্রোথিত হয়েছে তা আলোচনা করে দেখব।
CHANDRANI ROY (2026); পরিবেশ আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্র-সাহিত্য, Shikshan Sanshodhan : Journal of Arts, Humanities and Social Sciences, ISSN(o): 2581-6241, Volume – 9, Issue – 7, Available on – https://shikshansanshodhan.researchculturesociety.org/
![SHIKSHAN SANSHODHAN [ ISSN(O): 2581-6241 ] Peer-Reviewed, Referred, Indexed Research Journal.](https://shikshansanshodhan.researchculturesociety.org/wp-content/uploads/SS-TITLE-HEADER.png)